Skip to main content

Posts

Showing posts with the label poem

আমি বিস্মিত হতে চাই

আমি বিস্মিত হতে চাই সেই শহীদদের কথা স্মরণ করে, যারা বুকের তাজা রক্ত বিলিয়েছে স্বাধীনতার মুখ দেখতে। আমি বিস্মিত হতে চাই ২৫শে মার্চের কালরাতে বাঙালী মা-বোনদের কথা স্মরণ করে, যারা জীর্ণ কুটিরে শীর্ণ দেহে শীর্ণতর কম্পিত মনে প্রহর গুনেছে। আমি বিস্মিত হতে চাই সেই বিজয়োল্লাসের কথা স্মরণ করে, ১৬ই ডিসেম্বরে যখন মুক্তিযোদ্ধারা পরস্পর আলিঙ্গন করেছে।। আমি বিস্মিত হতে চাই সেই বর্বরদের নিষ্ঠুরতার কথা স্মরণ করে, যারা অমানুষিক নির্যাতন চালিয়েছে বাংলার ভাই-বোন, শিশু-জননী নির্বিশেষে। স্বাধীনতার সংগ্রামে মৃত্যুকে যারা আমণ্ত্রন জানিয়েছে হাস্যমুখে, তারা আমারই বোন, আমারই ভাই। তাদের কথা স্মরণ করে আমি বিস্মিত হতে চাই।। আমি বিস্মিত হতে চাই নব্বই-এ বাংলার দামাল ছেলেদের সম্মিলিত বিজয়দ্ধণীর কথা স্মরণ করে, স্বৈরাচারের প্রতিবাদে যারা হুঙ্কার ছেড়েছে, জয় তাদেরই হয়েছে, মহান বিজয়। সেই মহান বিজয়ের কথা স্মরণ করে সত্যিই, আমি বিস্মিত হতে চাই।। Written by Ashik Uzzaman at 1990 at the age of 15.

মজার খেলা দাবা

সাদা কালো দু' দল নিয়ে  যুদ্ধ করাই দাবা খেলা, চৌষট্টি ঘরের উপর  বত্রিশটি ঘুঁটির মেলা। রাজা-মন্ত্রী-সেপাই নিয়ে দুই দাবাড়ু যুদ্ধে নামে, বিপক্ষকে মারার আশায় ঘুঁটি চালায় ডানে বামে। সৈন্য শুধু যায় এগিয়ে দুই কোণে দুই ঘর দখলে, হাতি মশাই শান্ত বিশেষ কোণাকুণি শুধুই চলে। লাফিয়ে লাফিয়ে এগিয়ে গিয়ে ঘোড়ার চাল আড়াই, সোজা বাঁকা দুই-ই চলে এই মন্ত্রীর বড়াই। চারিদিকে এক ঘর যায় দাবা বোর্ডের রাজা, তার নির্দেশ মাথায় নিয়ে নৌকো চলে সোজা। হরেক রকম ঘুঁটির মাঝে দুই রাজাই দূর্গ গড়ে, একের পর এক আক্রমণে কেউবা জেতে কেউবা মরে। ষোলো ঘুটি সামাল দিয়ে যে খেলবে ঠান্ডা মাথায়, বুদ্ধিটাকে পুঁজি করে জিতে যাবে দাবা খেলায়। Written by Ashik Uzzaman at 1990 at the age of 15.

কোথাও তো কেউ নাই

বাকের ভাই, তুমি ছাড়া এই দুনিয়ায়, আর কি মানুষ নাই? তবে কেন দিতে হলো তোমার জীবনটাই? বদির নাহয় বৌ আছে, তোমার কি কেউ নাই? গভীর রাতে একলা মুনা আজও বসে নাই? কাঁদিয়ে গেলে তাই? তোমায় ছাড়া টং দোকানে কোন গানটা গাই? কাঁচা আম ছিলে খাওয়ার মজা কোথায় পাই? চেয়ে দেখো লাল দোপাট্টা আর তো উড়ে নাই। ভাবি বসে ধুত্তোরি ছাই, কোথাও তো কেউ নাই।

Tandoor House and a Bengali Poem

Today I, Shusmita, Ahyan and Nitol had lunch in Chunnu Bhai's new restaurant Tandoor House in the same complex in Fremont where we come to play bowling sometimes. I was so happy to see the spacious, neat & clean restaurant and eating the delicious shrip tandoori and tandoori lamb chop that I wrote a yelp review instantly after returning back home. While I was cleaning up my old papers yesterday, I found an old poem written by Saiful Karim in my farewell from Therap BD. I thought to write it down using my newly discovered Quillpad tool . So here it is. আশিক ভাই   কবি সাইফুল করিম রচিত   নামটি আশিক, বড়ই রসিক,  সে নাকি এক বিশ্ব প্রেমিক,  লম্বাটে মুখ, বাপ রে কী ঠাট;  রাখে আবার ফ্রেঞ্চ কাট|  মন টি ভালো, বড়ই উদার;  হেল্প চাইলেই করেন দেদার|  একটি যদি প্রশ্ন সুধাও  আনসারের সাথে কিছু ফাও|  বেড়াতে খুব ভালোবাসে,  যখন ফোনে কল আসে,  বান্ধবী কে সংগে নিয়া,  ফেন্টাসি বা আশুলিয়া|  [2005 এর মার্চ এ লেখা]